সৌদি আরবে চাঁদ দেখা গেছে

সৌদিতে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ৬ জুন (জিলহজ মাসের ১০ তারিখ) দেশটিতে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। দেশটির সুপ্রিম কাউন্সিল জানিয়েছে, আজ মঙ্গলবার সন্ধ্যায় সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী, ২৮ মে থেকেই জিলহজ মাস শুরু হতে যাচ্ছে।

গালফ নিউজ জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল ২৮ মে জিলহজ মাস শুরুর মধ্য দিয়ে এই বছরের পবিত্র হজ মৌসুম শুরু হতে যাচ্ছে। জিলহজ মাসের ১০ তারিখকেই ঈদুল আজহার প্রথম দিন হিসেবে চিহ্নিত করা হয়।

মঙ্গলবার সৌদি আরবের সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে বলেছে, মঙ্গলবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে সৌদি আরবে আগামীকাল বুধবার জিলহজ মাস শুরু হবে। এ মাসের ১০ তারিখ অর্থাৎ ইংরেজি ক্যালেন্ডারের ৬ জুন দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা কবে, তা জানা যাবে আগামীকাল। ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও হিজরি ১৪৪৬ সনের জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য এদিন জাতীয় চাঁদ দেখা কমিটির সভা ডাকা হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে ঈদ হতে পারে ৭ অথবা ৮ জুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *