চাটাইয়ে বসে ব্র্যাক কর্মসূচি পরিদর্শনে প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমান

ব্র্যাক গ্রাম-গঞ্জে দরিদ্র মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করছে। জীবনমান উন্নয়নে রয়েছে তাদের নানামুখী প্রকল্প ও উদ্যোগ। এমননি এক উদ্যোগ ব্র্যাক আল্ট্রা-পুওর গ্রাজুয়েশন (ইউপিজি) প্রোগ্রাম। এ কর্মসূচি সরেজমিনে পরিদর্শনে বুধবার সকাল ৯.৫০ন মিনিটে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় উপস্থিত হন প্রধানমন্ত্রী কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

প্রথা অনুযায়ী চাটাইয়ে বসে ভোক্তভোগিদের সাথে মত বিনিময় করেন উপজেলার দেওখোলা ইউনিয়নের পশ্চিম কালীবাজাইল মোতালেব ড্রাইভারের বাড়িতে। বৈঠকে ১জন প্রতিবন্ধিসহ ৫সদস্যের টিমের কথা শুনেন এবং ব্র্যাকের পরিকল্পনার কথাও শুনেন জাইমা রহমান। ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদের মেয়ে ‘ব্র্যাক এন্টারপ্রাইজেস’ এর ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ সহ ব্র্যাকের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্র্যাক আল্ট্রা-পুওর গ্রাজুয়েশন (ইউপিজি) প্রোগ্রামের আওতাধীন দেশের চরম দরিদ্র পরিবারগুলোকে বিশেষ করে নারীদের ২৪ মাসের একটি নিবিড় সহায়তার মাধ্যমে দারিদ্র্যসীমার উপরে নিয়ে আসার একটি সফল ও বিশ্ব স্বীকৃত ব্যবস্থা। এটি সম্পদ স্থানান্তর (যেমন: গরু, ছাগল, হাঁস-মুরগি বা ক্ষুদ্র ব্যবসার সরঞ্জাম বিনামূল্যে প্রদান), দক্ষতা প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা ও সঞ্চয়ের অভ্যাস তৈরির মাধ্যমে সুবিধাবঞ্চিতদের আত্মনির্ভরশীল করে গড়ে উঠা নারীদের জীবনের গল্প সরাসরি উপলব্ধি করার জন্য বর্ণিত কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পরিদর্শন শেষে জেলা বিএনপির সদস্য, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক প্রচার সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য মোঃ আব্দুল করিম সরকার বলেন, ব্যারিস্টার জাইমা রহমান মহোদয়ে সঙ্গে দেখা হয়েছে এবং কথা হয়েছে।স্থানীয়দের মতে, মাঠপর্যায়ে এমন পরিদর্শন কার্যক্রমে দারিদ্র্য বিমোচন উদ্যোগকে আরও গতিশীল ও ফলপ্রসূ যাপক আলোড়ন তৈরি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *