ট্রেনের চাকায় কাটা পড়ে একসঙ্গে তিনজন নিহত

গাজীপুরের কালীগঞ্জে রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে টঙ্গী-ভৈরব রেলপথের আড়িখোলা রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকেল আনুমানিক সাড়ে চারটার দিকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি আড়িখোলা রেলস্টেশন অতিক্রম করে সামনে এগিয়ে যাচ্ছিলো। এ সময় আড়িখোলা রেলব্রিজ ও দেয়ালটেকমুখী সড়কের মাঝামাঝি অংশে রেললাইন ধরে হেঁটে বাড়ি ফেরার সময় তিনজন পেছন দিক থেকে আসা ট্রেনের শব্দ শুনতে না পেয়ে কাটা পড়েন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- কালীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দেওয়ালেরটেক গ্রামের মোবারক হোসেনের স্ত্রী সাদিয়া বেগম (২৪), একই এলাকার বাবু মিয়ার ১৩ বছর বয়সী কিশোরী কন্যা অনাদি আক্তার এবং নরসিংদীর শিবপুর উপজেলার মরজাল এলাকার বাসিন্দা কমলা বেগম (৫৫)। অনাদি ও কমলা সম্পর্কে নাতনি ও নানী। সাদিয়া বেগম ছিলেন তাদের প্রতিবেশী।

কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *