গানম্যান পেলেন জামায়াতের আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে গানম্যান (অস্ত্রধারী দেহরক্ষী) দেওয়া হচ্ছে। একই সঙ্গে তার বাসভবনেরসশস্ত্র পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশ মহাপরিদর্শকের কাছে জামায়াতের আমিরের আবেদনের প্রেক্ষিতে পুলিশ সদর দপ্তরকে এ নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে পুলিশ সদর দপ্তরকে বলা হয়েছে, জামায়াতের আমির শফিকুর রহমানের উচ্চমাত্রার নিরাপত্তার ঝুঁকি বা হুমকি বিদ্যমান। এ কারণে তাঁর ব্যক্তি নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে গানম্যান নিয়োজিত করা ও বাসভবনে নিরাপত্তার জন্য পোশাকধারী সশস্ত্র পুলিশ নিয়োজিত করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো।

এর আগে, ব্যক্তিগত নিরাপত্তায় চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং বিএনপি নেতা মাসুদ অরুণ গানম্যান পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *