ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে ঐতিহাসিক: ইসি সানাউল্লাহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে একটি ঐতিহাসিক নির্বাচন আখ্যা দিয়ে এটির মাধ্যমে দেশে গণতন্ত্রের পুনঃসুচনা হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

শনিবার (২২ নভেম্বর) সকালে রাজধানীতে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা বলেন।

মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ‘একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন দিতে প্রস্তুত বর্তমান নির্বাচন কমিশনার। তবে আগামী জাতীয় নির্বাচনে সামাজিক যোগাযোগমাধ্যমে অপতৎপরতা ও এআইয়ের অপব্যবহার ঠেকাতে নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ রয়েছে।’

এ সময় এবারের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে রেকর্ড সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক অংশ নেবেন বলেও আশা প্রকাশ করেন সানাউল্লাহ। তিনি বলেন, ‘তারা সবাই একটি ঐতিহাসিক নির্বাচনের অংশীদার হতে চান।’

এদিকে রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তারিখ ধরে প্রায় ৬০ দিন সময় রেখে তফসিল ঘোষণা করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। এ ব্যাপারে দিনক্ষণ সুনির্দিষ্ট না হলেও ইসির হিসাবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে হতে পারে তফসিল ঘোষণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *