একটাই মানচিত্র

একটাই মানচিত্র

শারমিন সুলতানা রীনা

 

তাজ মহল দেখার সাধ ছিলনা কোনদিন

কোনকালে

হাহাকার ভরা অভিষাপ মনে হয়েছে

শোভিত আলোর ঝলকানির আড়ালে যে

কান্নার প্রতিধ্বনি কে রাখে তার খোঁজ

ইতিহাস হতে চাইনি তাই গহিণ অরণ্যের

এক কোণে নির্জনতায় খুঁজেছি সুখ

তুমি কেন তাল লয় ছন্দে দেখালে প্রভাত

বুকের পাজরে অদম্য তৃষ্ণা নিয়ে

জলের প্রপাত ছেড়ে যে নিজেকে

পোড়াতে

সারিবদ্ধ কাঠে সাজিয়েছিলো চিতা

তাকে আর কতটা পোড়াবে

প্রেম বলে যা জানি সেতো নিজেকে

শেষ করা অস্ত্র

শরীর হত্যার দায়ে বিচারের কাঠগড়ায়

দাড়াতে হয় আসামীর

অথচ হৃদয় হত্যার বিচার করতে

আজো জন্ম হয়নি কোন বিচারকের

যাকে পোড়াতে চাও,নিতে চাও প্রেমের

পরীক্ষা,

সে রক্ত মাংসের এক জীবন্ত ফসিল।

আগ্নেয়গিরির উত্তপ্ত লাভা থেকে উত্থান

তবু আকাশ আর মাটির স্বপ্নে বিভোর

হয়ে এসেছে তোমাদের বর্ণিল পৃথিবীতে

এবার প্রমিক হও বিনাস করো ভীরুতা

ঝরনার মতো বইয়ে দিতে বিস্তৃত পাহাড়

হও

ভেঙে ফেলো সীমাবদ্ধতার কাঁটাতার।

বুকের দিগন্তে উঠাও পূর্ণিমার চাঁদ

আত্মহনন নয়, নয় রক্তপাত যুদ্ধ যুদ্ধ

খেলা।

নিবিড় শ্রোতের প্রবালে জন্ম হোক

আরেকটি দারুচিনি দ্বীপ

প্রসন্ন ভবিষ্যাতের উজ্জল ফুল ফোঁটাতে।

একবার জেনে যাও দেশ বলে কিছু নেই

পুরো বিশ্বটাই এক মানচিত্রে বাঁধা

পুরো বিশ্বটাই এক মানচিত্রে বাঁধা..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *