২১ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায়

গ্যাস পাইপলাইন প্রতিস্থাপনের জন্য আগামী বৃহস্পতিবার থেকে ২১ ঘণ্টা গ্যাসের তীব্র স্বল্পচাপ থাকবে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায়।

আজ বুধবার এক বার্তায় এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এতে বলা হয়, শীতলক্ষ্যা নদী অতিক্রমণসহ আদমজী ইপিজেডের অভ্যন্তরে ক্ষতিগ্রস্ত ২০ ইঞ্চি ব্যাসের সঞ্চালন গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাত ১০টা থেকে ৬ ফেব্রুয়ারি (শুক্রবার) সন্ধা ৭টা পর্যন্ত মোট ২১ ঘণ্টা শীতলক্ষ্যা নদীর পশ্চিম দিকের সমগ্র নারায়ণগঞ্জ, পঞ্চবটি, মুক্তারপুর, মুন্সিগঞ্জ, জিনজিরা, শ্যামপুর (বিসিক) এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করবে।

এ ছাড়া এর আশপাশের কোনো কোনো এলাকায় গ্যাসের সরবরাহ বিঘ্ন ঘটতে পারে বলে জানায় তিতাস। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *