১৪ ছক্কায় রেকর্ড গড়লেন সূর্যবংশী

ভারতের উদীয়মান ব্যাটিং প্রতিভা বৈভব সূর্যবংশী বয়সভিত্তিক ক্রিকেট ইতিহাসের অন্যতম বিধ্বংসী ইনিংস। শুক্রবার (১২ ডিসেম্বর) দুবাইতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একাই থেললেস ১৭১ রানের ইনিংস, যার মধ্যে ছক্কা ছিল ১৪টি। অনূর্ধ্ব-১৯ এক দিনের আন্তর্জাতিক ম্যাচে এক ইনিংসে সর্বোচ্চ ছয়ের নতুন রেকর্ড এটি।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে সূর্যবংশীর এই ঝোড়ো ব্যাটিংয়ে ৫০ ওভারে ৬ উইকেটে ৪৩৩ রানের পাহাড় দাঁড় করিয়েছে ভারত অনূর্ধ্ব–১৯ দল।

টস হেরে ব্যাটিংয়ে নেমে সূর্যবংশী শুরু থেকেই খেলেন স্বাভাবিক আক্রমণাত্মক ভঙ্গিতে। মাত্র ৩০ বলে পৌঁছে যান অর্ধশতকে। এরপর আরো দ্রুতগতিতে রান তুলতে থাকেন, ৫৬ বলে পূর্ণ করেন সেঞ্চুরি। তার বিধ্বংসী ব্যাটিংয়ে আমিরাতের বোলাররা হয়ে পড়েন দিশাহারা। মাত্র ৮৪ বলে অতিক্রম করেন ১৫০ রানের ম্যাজিক ফিগার। শেষ পর্যন্ত ১৭১ রানে থামে তার ব্যাট।

আইপিএলে ভারতীয়দের মধ্যে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ডধারী সূর্যবংশীর এটিই অনূর্ধ্ব–১৯ ক্রিকেটে সর্বোচ্চ ইনিংস। সূর্যবংশীর সর্বোচ্চ ইনিংসের দিনে ভারতের করা ৪৩৩ ছেলেদের অনূর্ধ্ব–১৯ ওয়ানডেতে দলীয় তৃতীয় সর্বোচ্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *