সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে রাবি উপাচার্যের শোক প্রকাশ

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন এবং উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান।

এক শোকবার্তায় তারা বেগম খালেদা জিয়ার দেশ পরিচালনায় ভূমিকা ও রাজনৈতিক অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, দলের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

তারা উল্লেখ করেন—স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ গঠন, গণতন্ত্র বিকাশ এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান দেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

উল্লেখ্য, আজ (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *