শোকের ম্যাচে জয় পেল ঢাকা ক্যাপিটালস

ম্যাচ শুরুর কিছু সময় আগে মাঠে হার্ট অ্যাটাক করে মারাযাওয়া সহকারী কোচ মাহবুব আলী জাকি হারনোর শোক নিয়ে খেলতে নেমেছিল ঢাকা ক্যাপিটালস। রাজশাহী ওয়ারিয়র্সের বিরুদ্ধে ৫ উইকেট পাওয়া জয় প্রয়াত কোচকে উৎসর্গ করলো। ৫৯ বছর বয়সী বাংলাদেশ দলের সাবেক পেসার মাহবুব আলী জাকি বোলিং কোচ হিসেবে ঢাকা ক্যাপিটালসে কাজ করছিলেন।

শনিবার (২৭ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহীর দেওয়া ১৩৩ রানের লক্ষ্য । ৫ উইকেট ও ৭ বল হাতে রেখেই টপকে যায় ঢাকা ক্যাপিটালস। দলটির জয়ের ভিত মূলত গড়ে দনে বোলাররা। ইমাদ ওয়াসিম, সালমান মির্জাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ১৩২ রানের বেশি তুলতে পারেনি রাজশাহী।

ইনিংসের প্রথম বলেই সাহিবজাদা ফারহানকে হারায় রাজশাহী। এদিন তানজিদ ১৫ বলে করেন ২০ রান । ইয়াসির আলী রাব্বিও ১৫ বলে করেন ১৩ রান। মুশফিকুর রহিম ২৩ বলে ২৪ রান করে ফিরলেও শেষ দিকে মোহাম্মদ নাওয়াজের দায়িত্বশীল ২৬ বলে ২৬ রানের ইনিংসে ভর করে রাজশাহী তোলে ১৩২ রান। ঢাকার হয়ে ইমাদ ওয়াসিম ৩টি ও নাসির হোসেন ২টি উইকেট নেন।

১৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই সাইফ হাসানকে হারিয়ে চাপে পড়ে ঢাকা। তবে উসমান খান ও আব্দুল্লাহ আল মামুনের ৩৭ রানের জুটি দলকে ফের ম্যাচে ফেরায়। উসমান ১৫ বলে ১৮ রান করে ফিরলেও একপ্রান্ত আগলে রাখেন মামুন। হাফ-সেঞ্চুরি মিস করে তিনি থামেন ৪৫ রানে।

অধিনায়ক মোহাম্মদ মিঠুন (১২) ও নাসির হোসেন (১৯) বড় অবদান রাখতে না পারলেও শেষদিকে শামীম হোসেন পাটোয়ারি ও সাব্বির রহমানের অবিচ্ছিন্ন জুটি ঢাকাকে জয়ের বন্দরে পৌঁছে দেয়। ১৮ বলে ৩৬ রানের জুটিতে ম্যাচ শেষ করেন তারা। সাব্বির ১০ বলে ২১ ও শামীম ১৩ বলে ১৭ রান নিয়ে অপরাজিত থাকেন।

রাজশাহীর বোলারদের মধ্যে মোহাম্মদ নাওয়াজ ছিলেন সবচেয়ে সফল। তিনি ২১ রান দিয়ে নেন ৩টি উইকেট। এছাড়া তানজিম সাকিব ও সন্দীপ লামিচানে নেন একটি করে উইকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *