লক্ষ্মীপুরে এক মঞ্চে ৬ এমপি প্রার্থী

সুশাসনের জন্য নাগিরকের (সুজন) আয়োজনে জনগণের মুখোমুখি অনুষ্ঠানে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের নির্বাচনী এলাকায় একই মঞ্চে উঠেছেন প্রতিদ্বন্দ্বী ৬ জন প্রার্থী।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে জেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

সুজন সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সংস্থাটির কেন্দ্রীয় সমন্বয়ক দিলীপ কুমার সরকারের সঞ্চালনায় এতে বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, জামায়াতের রেজাউল করিম, ইসলামী আন্দোলনের মো. ইব্রাহিম, জাতীয় পার্টির একেএম মহিউদ্দিন, এলডিপির মো. শামছুদ্দিন ও এনপিপির সেলিম মাহমুদ অংশ নেন। এসময় জনগণের মধ্য থেকে প্রত্যেক প্রার্থীকে তিনটি করে প্রশ্নের উত্তর দিতে হয়।

এক প্রশ্নের উত্তরে বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘বিএনপি উন্নয়নে বিশ্বাসী। এজন্য ফ্যামেলি কার্ডসহ অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়নসহ এলাকার উন্নয়ন সাধনে ধানের শীষে ভোট প্রদানের আহ্বান জানাই।’

জামায়াতের প্রার্থী রেজাউল করিম বেকারত্ব দূরীকরণ, নারী উন্নয়নসহ এলাকার উন্নয়নে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন।

দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রতিশ্রুতি দিয়ে ইসলামী আন্দোলনের প্রার্থী মো. ইব্রাহীম বলেন, ‘ইসলামী সমাজ প্রতিষ্ঠায় ও দুর্নীতিমুক্ত ও সুন্দর সমাজ গঠনে হাত পাখায় ভোট প্রদানের বিকল্প নেই। আমাদের সঙ্গে কোনো সন্ত্রাস, চাঁদাবাজ নেই।’

সুজনের জেলা সভাপতি মো. কামাল হোসেন বলেন, ‘জনপ্রতিনিধিরা জনগণের কাছে জবাবদিহি করার কথা থাকলেও তা কেউ মানছেন না। ভোটের আগে প্রার্থীরা শুধু প্রতিশ্রুতি দেন। নির্বাচিত হলে সব তাঁরা ভুলে যান। আমরা চাই সবাই জবাবদিহির আওতায় আসুক, সুশাসন প্রতিষ্ঠা হোক।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *