প্রযুক্তির হাত ধরে নারীর অগ্রযাত্রা


দিন দিন বাংলাদেশে বেড়েই চলছে ই-কমার্সের ক্ষেত্র। যেখানে নারী-পুরুষ সবার ক্ষেত্রেই একটা আশা জাগানিয়া পথ সৃষ্টি হয়েছে এবং দেশের বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। তেমনি উই এমন একটি প্ল্যাটফর্ম যেখানে নারী উদ্যোক্তাদের নিয়ে দেশীয় পণ্যের প্রচার প্রচারনা চালাতে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে।
এই খাতটি নারীদের জন্য আদর্শ স্থান। বিশেষ করে কোভিড পরিস্থিতিতে ই-কমার্সের প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়ে ওঠে। ২০২০ সালে লকডাউনের সময়, একমাত্র ই-কমার্সই ছিল জরুরি খাত হিসেবে স্বীকৃত, যা মানুষের দরজায় পণ্য ও সেবা পৌঁছে দেয়। এখানে ৬৪ জেলার নারীদের সঙ্গে যুক্ত হয়ে স্কিল ডেভেলপমেন্ট, ব্র্যান্ডিং, নেটওয়ার্কিংয়ে কাজ করছেন।
তবে চ্যালেঞ্জও কম নয়। গ্রামীণ ইউনিয়ন পর্যায়ে ডেলিভারি ব্যবস্থা না থাকা, দুর্বল ইন্টারনেট সংযোগ এবং বিদেশে পণ্য পাঠানোর ক্ষেত্রে উচ্চ কুরিয়ার খরচ বড় বাধা হিসেবে দেখা দিয়েছে। নারী উদ্যোক্তারা মনে করেন, ই-কমার্স শুধু পণ্য বিক্রি নয়। বরং দেশীয় পণ্যের আন্তর্জাতিক প্রচার, উদ্যোক্তা তৈরি, ও নতুন ইনোভেশনের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে পারে। সফল হতে হলে ধৈর্য ও পরিশ্রম ছাড়া বিকল্প নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *