দেশের পথে তারেক রহমান

লন্ডন থেকে দেশে ফেরার উদ্দেশে রওনা হয়েছেনবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরিবারের সদস্যদের নিয়ে তিনি হিথরো বিমানবন্দরে পৌঁছেছেন । বাংলাদেশ সময় রাত ১২টা ১৫ মিনিটে তার ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে লন্ডন ছাড়বে। সবকিছু ঠিকঠাক থাকলে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টা নাগাদ পা রাখবেন দেশের মাটিতে।

বাংলাদেশ বিমানের্ একটি নিয়মিত ফ্লাইটে স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে নিয়ে তারেক রহমান দেশে ফিরবেন। ১৭ বছর প্রবাসের নির্বাসিত জীবনের অবসান ঘটবে তার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে।

এদিকে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্মরণকালের সবচেয়ে বড় সংবর্ধনা দিতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। দলটির আশা, ৫০ লাখের বেশি নেতাকর্মী জমায়েত হবে ঢাকায়। বিমানবন্দর থেকে সরাসরি পূর্বাচলে যাবেন তিনি।

তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে এরই মধ্যে হজরত শাহজালাল বিমানবন্দরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তায় ব্যবস্থা। পাশাপাশি পূর্বাচল এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে সপরিবারে যুক্তরাজ্যে যান তারেক রহমান। এরপর থেকে সেখানেই অবস্থান করছিলেন। স্ত্রী ডা. জুবাইদা রহমান কয়েকবার দেশে এলেও তারেক রহমান দেশে ফিরতে পারেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *