টেবিল টেনিসের জোবেরা রহমান লিনুর অর্জন -সিকদার সেজ্যোতি

জাতীয় পর্যায়ে অর্জন:

১৯৭৭ সালে লিনু যখন মাত্র ১২ বছরের মেয়ে সেবছরই জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। এরপর ৭৯, ৮২, ৮৩, ৮৪, ৮৫, ৮৬, ৮৮, ৯০, ৯১, ৯৪, ৯৫, ৯৬, ৯৭, ৯৯, ২০১১ সালে রেকর্ড ১৬ বার মেয়েদের টেবিল টেনিসে চ্যাম্পিয়নশীপ অর্জন করেন। এছাড়াও বাংলদেশ গেমসের অধীনে টেবিল টেনিস প্রতিযোগিতায় লিনু ১৯৮৮, ৯২ এবং ৯৬ সালে চ্যাম্পিয়ন হন। তিনি ১৯৭৮, ৭৯ এবং ৮০ সালে জাতীয় সাইক্লিং চ্যাম্পিয়নশীপ অর্জন করেন। এছাড়াও জোবেরা রহমান লিনু ১৯৯৩ সালে বাংলাদেশ জাতীয় এ্যাওয়ার্ড, ১৯৮০ ও ৯১ সালে বাংলাদেশ স্পোটর্স এসোসিয়েশন এ্যাওয়ার্ড, ১৯৯১ সালে বাংলাদেশ স্পোর্টস জার্নালিজম এসোসিয়েশন এ্যাওয়ার্ড, ২০১৮ সালে ইউনিসেফ গুডউইল এ্যাম্বাসেডর সহ প্রভৃতি পুরস্কারে ভূষিত হন। লিনু জানান, সবমিলিয়ে দেশের বিভিন্ন প্রতিযোগিতায় একক এবং দ্বৈত সহ ১৫০ এরও অধিক টেবিল টেনিসের চ্যাম্পিয়ন এ্যাওয়ার্ড তার ঝুলিতে রয়েছে।

আন্তর্জাতিক অর্জন:

দেশের বাইরে অনেক আন্তর্জাতিক টেবিল টেনিস প্রতিযোগিতায় জোবেরা রহমান লিনু অংশগ্রহণ করেছেন। এর মধ্যে চীন, যুক্তরাজ্য, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ভারত, নেপাল, পাকিস্তান, সিঙ্গাপুর, মিয়ানমার, থাইল্যান্ড, ফ্রান্স, জামার্ন, সুইজারল্যান্ড, ইতালি, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ড, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মালয়েশিয়া, ভিয়েনা, স্লোভেনিয়া, ইউএই, ভূটান, মিশর সহ প্রভৃতি দেশে তিনি আন্তজার্তিক টেবিল টেনিস প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। এর মধ্যে ১৯৮০ সালে কলকাতায় অনুষ্ঠিত এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশীপে তিনি ৫ম স্থান অর্জন করেন। ১৯৮২ সালে ভারতের হায়দ্রাবাদে পেন্টানগুলার টেবিল টেনিস চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায় জোবেরা রহমান দ্বৈত এবং দলগত রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়াও তিনি ১৯৯৭ সালে বাংলাদেশের স্বাধীনতার রজতজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ ট্যোবাকো কোম্পানি আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *