ঝরা পাতার আত্মচিৎকার
শেফালী হোসেন
বিষণ্নতার রাত কেন যে শেষ হতে চায়
না? যদিও শেষ হয়, মনে হয় বছরখানিক পার করিলাম।
আসলে বাস্তবতার সময়টা বড়ই কঠিন,
তাই বাস্তবতার সাথে যুদ্ধ করে চলতে হয়
প্রতিটি মুহূর্ত।
তবুও হাঁটি হাঁটি পা পা করে কেটে যাচ্ছে
দিন, মাস, বছর
যেমন সাঁঝের বাতি থেকে নিশির
আগমন।
এর মাঝে হাজারো স্বপ্নের জাল বুনি,
তুমি পাশে নেই বলে প্রতিটি মুহূর্ত কাটে
দুঃখের অন্ধকারে।
মনের প্রতিটি চোরা গলিতে
অন্ধের মতো তাকিয়ে ফেলি দীর্ঘশ্বাস।
জানি, হয়তো একদিন শেষ হবে এই
বিষণ্নতা,
শেষ হবে এই অন্ধকার রাত,
ফিরে আসবে আলোকিত ভোর।
কিন্তু তবুও
তুমি হীন এই ‘আমি টা ”
প্রতিদিন এই আশাতেই
কাটিয়ে দিই প্রতিটি প্রহর।
