গোপনে চলছে তাদের কাজ

কিছুদিন আগে জান্নাতুল ফেরদৌস ঐশীর সঙ্গে ছবি শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন তৈরি করেন চিত্রনায়ক আরিফিন শুভ। এরপরই গুঞ্জন উঠে অভিনেতার নতুন সিনেমার।

এদিকে, অভিনেত্রী বিদ্যা সিনহা মিমও কিছুদিন আগে জানান, খুব শিগগিরই নতুন কাজের খবর দিবেন। কাজে আবার নিয়মিত হচ্ছেন।

অবশেষে জানা গেল, অনেকটা গোপনে রাজশাহীতে নতুন সিনেমার শুটিং করছেন তারা। এটি নির্মাণ করছেন সাইফ চন্দন। অ্যাকশনধর্মী এই সিনেমায় শুভর বিপরীতে দেখা যাবে মিমকে। এর চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। প্রাথমিকভাবে সিনেমাটির একাধিক নাম রাখলেও এখনো চূড়ান্ত হয়নি। সব কিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

এরই মধ্যে শুটিং সেট থেকে ফাঁস হওয়া একটি ছবিতে উঠে এসেছে শুভর লুক- লম্বা চুল, রক্তমাখা শরীর আর দুই হাতে রক্তাক্ত কুড়াল; যা দেখে ধারণা মিলেছে চরিত্রটি হবে তুমুল অ্যাকশনময়।

এই সিনেমার মধ্যদিয়ে তৃতীয়বারের মতো একসঙ্গে বড়পর্দায় অভিনয় করছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। এর আগে তারা দুজনে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘তারকাঁটা’ এবং গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘সাপলুডু’তে জুটি বেঁধেছিলেন।

বলা দরকার, শুভকে সবশেষ দেখা গেছে ঈদুল আযহায় মুক্তি পাওয়া ‘নীলচক্র’ সিনেমায়। আর দুই বছর আগে ‘অন্তর্জাল’ এবং কলকাতার ‘মানুষ’র পর আর নতুন সিনেমায় পাওয়া যায়নি মিমকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *