সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ারমৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
শুক্রবার (৯ জানুয়ারি) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের কাছে পাঠানো বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকবার্তা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো লিখেছেন, বাংলাদেশের রাজনীতিতে কয়েক দশক ধরে এক প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন খালেদা জিয়া। সর্বোপরি, তিনি ছিলেন একজন পথিকৃৎ। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাসে তিনি স্মরণীয় হয়ে থাকবেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে গেছেন এক স্থায়ী উত্তরাধিকার।
বাংলাদেশ সরকার, বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং বাংলাদেশের জনগণের প্রতিও গভীর সমবেদনা জানান ফিফা সভাপতি।