ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে সোমবার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর দেড়টায় তাকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে।

রোববার (১৪ ডিসেম্বর) রাতে আমাদের সময়কে এ তথ্য নিশ্চিত করেন সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের এক কর্মকর্তা।

ওই কর্মকর্তা বলেন, সোমবার সকাল সাড়ে ১০টায় সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছাবে। দুপুর দেড়টায় ওসমান হাদিকে নিয়ে সেটি সিঙ্গাপুরের উদ্দেশে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *