আইএবি বিল্ড এক্সপো ২০২৫-এ চলছে আকিজবশির গ্লাসের প্রদর্শনী

আইএবি বিল্ড এক্সপো ২০২৫-এ আকিজবশির গ্লাস অত্যাধুনিক গ্লাস সল্যুশনসের আনুষ্ঠানিক প্রদর্শনী শুরু করেছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) শুরু হওয়া এই এক্সপোটি ঢাকার আগারগাঁওয়ের বাংলাদেশ–চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে শনিবার (১৩ ডিসেম্বর) পর্যন্ত চলবে।

স্থপতি, ডিজাইনার, নির্মাণ-পেশাজীবী এবং সমগ্র শিল্প-সংশ্লিষ্টদের L-8, মিল্কিওয়ে হলে অবস্থিত আকিজবশির গ্লাসের স্টলে ভিজিট করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রদর্শনীতে প্রতিষ্ঠানটি এমন সব গ্লাস সল্যুশনস তুলে ধরেছে, যা উন্নত ডিজাইন থিংকিংকে অনুপ্রাণিত করে, শক্তিশালী পারফরম্যান্স নিশ্চিত করে এবং সমসাময়িক স্থাপত্যের সাথে নিখুঁতভাবে মানিয়ে যায়।

দর্শনার্থীরা সরাসরি কাছ থেকে দেখতে পারছেন আকিজবশির গ্লাসের উদ্ভাবনগুলি, যার মধ্যে রয়েছে 700 PPM ক্লিয়ার গ্লাস, Both-side Convection Technology–যুক্ত True Tempered Glass, দেশের প্রথম Copper-Free Silver Mirror—সহ আরও অনেক উদ্ভাবন।

এছাড়াও, আধুনিক স্থাপত্যের ভবিষ্যৎ মান ও চাহিদা পূরণে তাদের ধারাবাহিক প্রতিশ্রুতির অংশ হিসেবে নেক্সট গ্লাস ইনোভেশনসমূহের একটি বিশেষ প্রদর্শনীও রয়েছে।

এছাড়াও সাথে থাকছে নেক্সট গ্লাস ইনোভেশনসমূহের প্রদর্শনী, যা আধুনিক স্থাপত্যের ভবিষ্যৎ মান ও চাহিদা পূরণে আমাদের ধারাবাহিক প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করছে।

উক্ত প্রদর্শনীতে ইন্ডাস্ট্রি প্রফেশনালদের আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *