রাজশাহীর তানোরে পরিত্যক্ত একটি গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শিশুটিকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৮টা ৫০ মিনিটে শিশুটিকে উদ্ধার করা হয়।
এর আগে বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে গভীর নলকূপের ওই পাইপে পড়ে যায় শিশুটি। এরপর চলে উদ্ধারকাজ।
প্রসঙ্গত, স্থানীয় কৃষক কছির উদ্দিন প্রায় এক বছর আগে ৮ ফুট ব্যাসার্ধে গভীর নলকূপ বসাতে গর্ত খনন করেন। এলাকায় পানির স্তর ১২০–১৩০ ফুট নিচে হওয়ায় কাজ অসম্পূর্ণ রেখে গর্তটি খোলা থাকে। গর্তের মুখে খড় থাকায় তা স্পষ্ট দেখা যাচ্ছিল না। সেই গর্তেই বুধবার পড়ে গিয়েছিল সাজিদ। ৩২ ঘণ্টা পর তাকে উদ্ধার করা হয়।