গণভোটে হ্যাঁ জয়যুক্ত করার বিকল্প নেই: মামুনুল হক

গণভোটে হ্যাঁ জয়যুক্ত করার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

শনিবার (৬ ডিসেম্বর) সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে ৫ দফা দাবিতে চলমান জামায়াতে ইসলামীসহ সমমনা ৮ দলের শেষ বিভাগীয় সমাবেশে এ কথা বলেন মামুনুল হক।

খেলাফত মজলিসের আমির বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে গণভোটে হ্যাঁ জয়যুক্ত করার বিকল্প নেই। যারা না ভোটের পক্ষে প্রচারণা চালাবে তাদের জনগণ প্রত্যাখ্যান করবে।

তিনি আরও বলেন, ‘গত ১৭ বছর সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে দেশের ইসলামপন্থীরা। আমাদের বিভাগীয় কর্মসূচি দেখে একটি দলের মাথা খারাপ হয়ে গেছে। তারা এখন নির্বাচন পেছানোর পায়তারা করছে। যে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ উৎখাতে জনগণ প্রাণ দিয়েছে, তাকে আর ফিরে আসতে দেওয়া হবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *