মুজিব কেল্লা প্রকল্পের সহকারী ‎প্রকৌশলীর আয়কর নথি জব্দের আদেশ

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মুজিব কেল্লা প্রকল্পের সহকারী প্রকৌশলী আনোয়ারুল ইসলাম এবং তার স্ত্রী মিসেস তাহমিনা আক্তারের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

‎‎দুর্নীতির অভিযোগ থাকায় আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দিয়েছেন।

‎দুদকের সহকারী পরিচালক সৌরভ দাস আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন।

‎‎আবেদনে বলা হয়, আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে টেন্ডার বাণিজ্য, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে সংগৃহীত সাক্ষ্য-প্রমান পর্যালোচনায় দেখা যায়, আনোয়ারুল ইসলাম ও তার স্ত্রী মিসেস তাহমিনা আক্তার একজন আয়কর দাতা। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের আয়কর নথি ও নথি সংশ্লিষ্ট সংযুক্ত অন্যান্য রেকর্ডপত্র পর্যালোচনা করার লক্ষ্যে জব্দ করার জন্য আদালতের আদেশ প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *