মধ্যরাতে কারওয়ান বাজারের কাঠপট্টিতে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

রাজধানীর কারওয়ান বাজার এসএ পরিবহনের পাশে কাঠের মার্কেটে (কাঠপট্টি) আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট একযোগে কাজ করছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে সাড়ে ১০টার দিকে এই আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজাহান হোসেন জানান, রাত পৌনে ১১টার দিকে খবর পেয়ে প্রথমে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তবে আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরবর্তী সময়ে ইউনিটের সংখ্যা বাড়িয়ে ১১টি করা হয়েছে। বর্তমানে ফায়ার সার্ভিসের কর্মীরা চারপাশ থেকে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, কাওরান বাজারের কাঠপট্টি এলাকায় একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত তা পাশের কয়েকটি স্থাপনায় ছড়িয়ে পড়ে। কাঠের দোকান হওয়ায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয় এবং ধোঁয়ায় চারপাশ অন্ধকার হয়ে যায়।

এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের এ ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনার পর তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিশ্চিত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *