কেরানীগঞ্জে বিএনপি নেতা গুলিবিদ্ধ

ঢাকার কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে গুলি করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কেরানীগঞ্জ মডেল উপজেলার হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে হাসান মোল্লাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম।তিনি বলেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা গুলিবিদ্ধ হয়েছেন। আমরা তদন্ত শুরু করেছি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসায় ফেরার উদ্দেশে কার্যালয় থেকে বের হলে একটি মোটরসাইকেলে আসা দুজন দুর্বৃত্ত তাকে গুলি করে দ্রুত গতিতে পালিয়ে যায়। তার পেটের ডান পাশে গুলি লেগেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *