ছাগল চুরির পর পাচারকালে সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

রাজবাড়ীতে ছাগল চুরি করে পাচারকালে দরুদ আলী নামের সাবেক এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দরুদ আলী জেলার পাংশা উপজেলার যশাই ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বরওয়ার্ডের সদস্য ছিলেন। তার বিরুদ্ধে আগে গরু ও মহিষ চুরির অভিযোগও রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বিগত আওয়ামী লীগের সময় এই ইউপি সদস্য নানাভাবে সাধারণ মানুষকে হয়রানি করে অর্থ হাতিয়ে নিয়েছেন।

পাংশা মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার ছাগল চুরি করে তা পাচার করার উদ্দেশ্য গাড়ি করে নিয়ে যাচ্ছিলেন দরুদ আলী। এ সময় পুলিশ চেকপোস্টে ধরা পড়েন তিনি। পরে চোরাই ছাগলসহ তাকে পাংশা মডেল থানায় নিয়ে আসা হয়।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাঈনুল ইসলাম বলেন, ছাগল চুরির অভিযোগে সাবেক ইউপি সদস্য দরুদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল বুধবার তাকে আদালতে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *