চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি

চুয়াডাঙ্গায় মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৫ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৬টার দিকে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস এ তাপমাত্রা রেকর্ড করে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসার সিনিয়ার পর্যবেক্ষক জাহিদুল ইসলাম জানান, কয়েকদিন ধরে চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত ছিলো। তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রির ভেতরে ওঠানামা করছিলো। মঙ্গলবার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৯৩%। একদিনের ব্যবধানে তাপমাত্রা হ্রাস পেয়েছে ১.৭ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে অতিরিক্ত শীতের কারণে জীবনে তীব্র শীত অনুভূত হচ্ছে। হিম শীতল বাতাস আর কুয়াশার কারণে শীত বেশি অনুভূত হচ্ছে।

মাঝারি শৈত্যপ্রবাহের কারণে খেটে খাওয়া ছিন্নমূল মানুষগুলো চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সাধারণ মানুষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না। বরফের মত হিম শীতল বাতাস বইছে। যার কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে।

দিনের ও রাতের তাপমাত্রা কম হওয়ার কারণে বেশি শীত অনুভূত হচ্ছে। অতিরিক্ত গরম কাপড় পরিধান করেও শীত থেকে রক্ষা পাওয়া বেশ কঠিন হয়ে পড়ছে। প্রাণীকুল শীতে কাবু হয়ে পড়েছে।

শীতের তীব্রতার কারণে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বাড়তে শুরু করেছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। শিশুরা বেশি ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *